আজ কেমন যাবেঃ ৩১ অক্টোবর

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ১২:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ পূর্বাহ্ণ

rashi

আজ শনিবার, ৩১ অক্টোবর ২০১৫, কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায় হঠাৎ মন্দায় উদ্বেগ দেখা দিতে পারে। তবে তা সাময়িক। ঘনিষ্ঠ বন্ধুর দুঃসময়ে দাঁড়াতে না-পারায় কষ্ট হতে পারে। প্রেমের ক্ষেত্রে মেঘমুক্তি হবে। তবে পরিবারে সন্তানের কাজ কর্মের জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হবে। মেষ রাশির জাতক জাতিকার আজকের শুভ রং সবুজ অপরদিকে এদের শুভ সংখ্যা ১৯।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে): শ্রম ও অধ্যবসায় সত্ত্বেও পদোন্নতিতে গ্রহের প্রকোপে বাধা আসতে পারে। বন্ধুর সহায়তায় শত্রু দমন করতে পারবেন। গুণীজনের সান্নিধ্যে মানসিক শান্তি লাভ করবেন। প্রেম যোগ নেই। বৃষ রাশির জাতক জাতিকার আজকের শুভ রং নীল অপরদিকে এদের শুভ সংখ্যা ৪।

মিথুন: (২২মে-২১ জুন): দক্ষতার সঙ্গে সাংসারিক সমস্যার সমাধান করতে পারবেন। আজ বাহন ক্রয়ের শুভ দিন। স্পন্ডিলাইটিস জাতীয় রোগে দুর্ভোগ বাড়তে পারে। প্রেমযোগ ক্ষীণ। মিথুন রাশির জাতক জাতিকার আজকের শুভ রং লাল অপরদিকে এদের শুভ সংখ্যা ৭।

কর্কট: (২২ জুন-২২ জুলাই): সৃষ্টিশীল কাজের জন্য প্রশংসা পাবেন। হারানো জিনিস উদ্ধারের সম্ভাবনা কম। নিকটজনের শত্রুতায় পারিবারিক স্থিতি নড়ে যেতে পারে। প্রেমযোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকার আজকের শুভ রং সাদা অপরদিকে এদের শুভ সংখ্যা ২।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট):
মিষ্টভাষণে অন্যকে প্রভাবিত করে কার্যোদ্ধার করতে সক্ষম হবেন। বন্ধুর গৃহে আনন্দ অনুষ্ঠানে বিপত্তির মোকাবিলা করে প্রশংসা লাভ করবেন। জলপথে বিপদের আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে কিছুটা মিলিয়ে চলার চেষ্টা করুন। সিংহ রাশির জাতক জাতিকার আজকের শুভ রং হলুদ অপরদিকে এদের শুভ সংখ্যা ৮।

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): কর্মক্ষেত্র বদলির চেষ্টা সফল হতে পারে। সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। এই বিরোধ নিয়ে সদা সতর্ক থাকুন। চোখে আঘাত জনিত কারণে দুর্ভোগ বাড়তে পারে। কন্যা রাশির জাতক জাতিকার আজকের শুভ রং বাদামি অপরদিকে এদের শুভ সংখ্যা ৪।

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক ক্ষেত্রে হটকারী সিদ্ধান্তের মাসুল দিতে হতে পারে। মামলায় আশানুরূপ ফলের সম্ভাবনা রয়েছে। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের স্বীকৃতি লাভের ফলে আপনি গর্বিত হবেন। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। তুলা রাশির জাতক জাতিকার আজকের শুভ রং হলুদ অপরদিকে এদের শুভ সংখ্যা ৯।

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অহেতুক বিবাদ-বিতর্কের জেরে কর্মক্ষেত্রে বিড়ম্বনার আশঙ্কা রয়েছে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। দেরিতে হলেও ন্যায্য প্রাপ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার আজকের শুভ রং লাল অপরদিকে এদের শুভ সংখ্যা ৬।

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে ঝামেলা মিটিয়ে প্রশংসা লাভ করবেন। সম্পত্তি-বিবাদ ঘিরে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। নথিপত্রের গোপনীয়তা রক্ষায় আইনি ব্যবস্থা নিতে হতে পারে। প্রেমযোগ নেই। ধনু রাশির জাতক জাতিকার আজকের শুভ রং সাদা অপরদিকে এদের শুভ সংখ্যা ১২।

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): বুদ্ধি স্থির রেখে কর্মস্থলে বিপদের মোকাবিলা করতে হবে। মাতৃস্থানীয়া স্বজনের আচরণে কষ্ট পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ শুভ। মকরের জাতক জাতিকার আজকের শুভ রং সাদা অপরদিকে এদের শুভ সংখ্যা ১২।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বৃত্তিমূলক প্রশিক্ষণে সাফল্য ও কর্মে উন্নতি। বিষয় সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে বিরোধে অশান্তি বাড়বে। ব্যবসায়ে আপাতত বিনিয়োগ বৃদ্ধি না-করাই ভাল। প্রেমযোগ রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকার আজকের শুভ রং সবুজ অপরদিকে এদের শুভ সংখ্যা ৮।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): একাধিক পথে বাড়তি উপার্জনের সুযোগ। ভাবাবেগ কাটিয়ে বাস্তববাদী হতে না-পারলে সুযোগ হাতছাড়া হতে পারে। কোনো নারীকে ঘিরে পরিবারে অশান্তি। মীন রাশির জাতক জাতিকার আজকের শুভ রং নীল অপরদিকে এদের শুভ সংখ্যা ৪।

 

প্রতিক্ষণ/এডি/এসএ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G