নিজেদের ঘর সামলান নজরুল ইসলাম

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ৩:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Nazrul Islamনিজেদের ঘর সামলাতে আওয়ামী লীগ নেতাদেরকে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার সকালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘শমসের মবিন চৌধুরী বিএনপি পরিত্যাগ করেনি। সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটক রেখেছিল। তিনি অসুস্থ। তার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। সরকার তাকে চাপ প্রয়োগ করেছে। তিনি সিজনাল পলিটিশিয়ান। ফলে তিনি চাপ সামলাতে পারেননি। তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন, বিএনপি থেকে নয়। তিনি অন্য দলে যাবেন না।’

আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশের জনগণের মনে বিভ্রান্ত সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। বিএনপি ভাঙছে বলে সরকারি দলের নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা দিবাস্বপ্ন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশে বসে ষড়যন্ত্র করছেন-এমন অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন, ছেলের (তারেক রহমান) কথায় নয়। তাছাড়া ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা গেছেন, তার পরিবারের সদস্যদের নিয়ে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।’

বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও  মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাভোকেট সানা উল্লাহ মিয়া ও ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G