অতিরিক্ত নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্ট রেজিস্টারের আবেদন
ঢাকা, ১২ জানুয়ারি : আদালত এজলাস থেকে হাতবোমা সদৃশ বস্তু উদ্ধারের পরের দিন অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা সরঞ্জাম চেয়ে পুলিশের রমনা জোন বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্টার।
সোমবার পুলিশের রমনা জোন বরাবর এ আবেদন করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে পৃথক দুটি এজলাস থেকে হাতবোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়। হাত বোমাগুলো বইয়ের মধ্যে কেটে বসানো ছিল। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত এলাকায়।



















