কাল দুপুর পর্যন্ত সারাদেশে বই বিক্রি বন্ধ

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

boiপ্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে বই বিক্রি বন্ধ থাকবে। রবিবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের কেন্দ্রীয় ও রাজধানী কমিটির যৌথসভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার।

এছাড়া কাল থেকে তিনদিন বাংলাবাজারে সংগঠনের প্রধান কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, ২ নভেম্বর কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল, হামলার বিচার চেয়ে ঢাকার জেলা প্রকাশকের কাছে স্মারকলিপি পেশ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়।

গতকাল শনিবার প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বর ও জাগৃতির প্রকাশকের ওপর নৃশংস হামলা হয়। এতে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন নিহত হন। আর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিচ্ছেন শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী ওরফে টুটুল, আরও দুজন কবি ও ব্লগার তারেক রহিম এবং রণদীপম বসু।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G