পৃথিবীর সবচেয়ে বড় পরিবার (ভিডিওসহ)

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৭:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Lare familyআমাদের কাছে বৃহৎ কতো কিছুর উদাহরণ আছে যেমন পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটা, পৃথিবীর সবচেয়ে বড় গাছ কোনটা এছাড়াও আরো অনেক কিছু। এবং এ সবই প্রায় আপনাদের জানা। তবে আপনাদের মনে হয় এমনটা জানা নেই যে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার কোনটি? বা তার সদস্য সংখ্যা কতো?

আধুনিকাতার এই যুগে পৃথিবীর সবাই যখন পৃথকভাবে বসবাসের দিকে ‍ঝুকছে অর্থ্যাৎ ছোট পরিবার গঠনের দিকে ঝুকছে। তখনো আমাদের আশে পাশে এমন কেউ আছেন যিনি তাঁর পরিবারে অসংখ্য সদস্য নিয়ে গড়ে তুলেছেন বৃহৎ এক পরিবার। আর লুফে নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের অধিকর্তা হওয়ার গৌরব।

হ্যাঁ বলছিলাম ১৯৪৫ সালে ২০ জুলাই ভারতে জন্ম গ্রহণ করা জিয়োনার কথা। এই জিয়োনা-ই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবারের অধিকর্তা। জিয়োনা তার পরিবারে ৩৯ জন স্ত্রী ৯৪ জন সন্তান ১৪ পুত্র বধূ ও ৩৩ জন নাতি নাতনি নিয়ে বাংলাদেশের সাথে লাগোয়া ভারতের মিজোরাম রাজ্যে একসাথে বসবাস করছেন।

খ্রিষ্টান ধর্মের অনুসারী জিয়োনা মাত্র ১৭ বছর বয়সে তাঁর থেকে তিন বছরের বড় এক কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। জিয়োনা এই ৩৯ জন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এক বছরে সর্বাধিক ১০ জনকে তিনি বিবাহ করেছেন।Lare family2

তিনি তার এই বৃহৎ পরিবারে জন্য একটি চার তলার বাড়িও নির্মান করেছেন যাতে করে সবাই একই বাড়িতে থাকতে পারে।জিয়োনা সম্পর্কে সবচেয়ে মজার তথ্য হচ্ছে জিয়োনা তার বাড়ির নিচ তলাতে একটি দুই বেডের রুমে থাকেন এবং তালিকানুযায়ী পর্যায়ক্রমে তার ৩৯ স্ত্রী তার সাথে রাত্রি যাপন করে থাকেন।আসলে এসবই তার বুদ্ধির পরিচয়। কেননা তিনি তার বাড়িতে সবচেয়ে বড় পরিবার দেখতে আগত দর্শনার্থীদের জন্য আলাদা একটা ঘরও করে রেখেছেন। জিয়ানের বলে থাকেন আগত দর্শনার্থীরা সকলেই নাকি তাঁর অতিথি।

জিয়োনার পরিবার নিজেদের শুধু তাদের উপরই নির্ভরশীল তাদের তাদের প্রয়োজনীয় প্রায় সবকিছুই নিজেরা উৎপদিৎ করে থাকে।তাছাড়া তাদের পড়ালেখার জন্য জিয়োনা নিজেই একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং সেটা সরকার থেকে অনুমদোনও পেয়েছে। জিয়োনার এই পরিবারটির এক বেলার খাবারে ১০০ কেজি চাল ৬০ কেজি গোল আলু ও ৪০টি মুরগী ব্যবহার করে থাকে।

https://www.youtube.com/watch?v=nHrsSBcAAc4

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G