নির্মিত হচ্ছে ৫শ’ শয্যার বার্ন ইনস্টিটিউট ও হাসপাতাল

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৮:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Burn Hospitalরাজধানীর চাঁনখারপুলে ৫শ’ কোটি টাকা ব্যয়ে ৫শ’ শয্যার বার্ন ইনস্টিটিউট ও হাসপাতাল নির্মিত হচ্ছে। ১ দশমিক ৭৬ একর জমির ওপর উপমহাদেশের অন্যতম এই অত্যাধুনিক ইনস্টিটিউট ও হাসপাতাল নির্মাণের কাজ শুরু করার লক্ষ্যে প্রাক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যেই বেদখলকৃত জমি উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে রাজধানীসহ সারাদেশের দগ্ধ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত ও গুণগত মানসম্পন্ন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে তোলার লক্ষ্যে এটি নির্মিত হচ্ছে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনের একজন সদস্যের (সচিব পদমর্যাদার) সভাপতিত্বে  অনুষ্ঠিত প্রাক-একনেক বৈঠকে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) উত্থাপন করা হলে কিছু সংশোধন সাপেক্ষে তা প্রাথমিকভাবে অনুমোদন করা হয়।
আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য একনেকের বৈঠকে প্রকল্প প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও বার্ন বিশেষজ্ঞদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G