আবারও চেকপোস্টে পুলিশ খুন

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ১১:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

police2সাভারের আশুলিয়ায় পুলিশের একটি চেকপোস্টে তল্লাশির সময় অজ্ঞাত দুবৃত্তের ছুড়িকাঘাতে ১ শিল্প পুলিশ নিহত এবং অপর একজন আহত।  
বুধবার সকাল পৌনে ৮টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে বলে জানান ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান কীরণ।

উলে্লখ্য, ঢাকার গাবতলীতে তল্লাশি চৌকিতে ছুরিকাঘাতে পুলিশের এক এএসআই নিহত হওয়ার ১৩ দিনের মাথায় এ ঘটনা ঘটল।
সহকারী পুলিশ সুপার বলেন, “থানা ও শিল্প পুলিশের পাঁচ সদস্য সকালে বাড়ইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। কয়েকটি মোটরসাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এতে কনস্টেবল মুকুল হোসেন ও নূরে আলম গুরুতর আহত হন, বাকিরাও আঘাত পান।”
তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হলে অপারেশন থিয়েটারেই মুকুলের মৃত্যু হয়।  কনস্টেবল নূরে আলমের অবস্থাও আশঙ্কাজনক বলে শিল্প পুলিশ-১ এর উপ পরিচালক কাওসার শিকদার জানিয়েছেন।

কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তারা। হামলার সময় কাওকে আটকও করা যায়নি।

এর আগে দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যে ২২ অক্টোবর  রাতে গাবতলী সেতুর কাছে পর্বত সিনেমা হলের সামনে পুলিশের একটি তল্লাশি চৌকিতে একই ধরনের হামলার ঘটনা ঘটে। সেখানে এক যুবকের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা (৪০) নামে পুলিশের এক এএসআই নিহত হন। এর দুই দিন পর পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় দুইজন নিহত হন।  

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G