চবিতে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৭:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৮ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

cobi songhorsoগত ২ নভেম্বর ঘটে যাওয়া ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) প্রশাসন।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হল ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান ও চারুকলা ইনস্টিউট এর মোফাজ্জল হায়দার। তারা দু’জনই ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী।
বহিষ্কারের বিষয়ে জানতে চাওয়া হলে প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, “বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ এন্ড ডিসিপ্লিন এর রির্পোটের ভিত্তিতে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, সংঘর্ষের দিন এদের সরাসরি সম্পৃক্ততা ছিল।
উল্লখ্য যে, ভর্তি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে হাটহাজারী থানার ওসি সহ প্রায় ১৫ জন আহত হন। পরে পুলিশ ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল ও শাহ আমানত হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান রামদা, পাইপ গান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G