খালেদা ধারাবাহিক হত্যাকারী

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

nasimআওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সিরিয়াল কিলার (ধারাবাহিক হত্যাকারী) বলে মন্তব্য করেছেন ।

জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ ওই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

খালেদা বিদেশে গিয়েও দেশের মানুষ হত্যা করছেন বলেও অভিযোগ করেন নাসিম। তিনি বলেন, আমার জীবনের বড় প্রাপ্তি আমি শহীদ মনসুর আলীর সন্তান। যিনি (মনসুর আলী) জীবনের শেষ বেলা পর্যন্ত নীতিনৈতিকতার প্রশ্নে আপোস করেননি। যিনি জীবনে বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন, মরণেও আছেন। বেঈমান মোশতাকের অন্যায় প্রস্তাবে রাজি না হয়ে জাতীয় চার নেতা প্রমাণ করে গেছেন দেশপ্রেম কাকে বলে, আদর্শ কাকে বলে।

নাসিম বলেন, আজ যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে মায়া কান্না করছেন, সেই অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর কোথায় ছিলো? ওই হত্যাকাণ্ড নিয়ে কি তাদের ভূমিকা ছিল। এসব মানবাধিকার সংগঠন ভণ্ড বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G