ফখরুলের মুক্তির দাবী জামায়াতের

প্রকাশঃ নভেম্বর ৫, ২০১৫ সময়ঃ ১০:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৫ অপরাহ্ণ

প্রতিক্ষন ডেস্ক

anjiবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবী জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ বুধবার এক বিবৃতির মাধ্যমে এ দাবী পেশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করে অমানবিকভাবে ৬ষ্ঠ বারের মত তাকে জেলে পাঠানো হয়েছে।

তার পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে যে, মির্জা ফখরুল করোটিড আর্টারির জটিল ব্লক, ডায়াবেটিস ও হৃদরোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। এছাড়া সাম্প্রতিককালে তার শরীরের ওজন উদ্বেগজনকভাবে কমে যাওয়ায় তার পরিবার ভীষণ উদ্বিগ্ন ও চিন্তিত।

অতএব, তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মানবিক কারণে এবং তার বেঁচে থাকার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়  জামায়াতে ইসলা্মী।

প্রতিক্ষন/এডি/এএস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G