মালয়েশিয়া যাচ্ছেন না তারেক রহমান

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৭:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডটকম:

ভাই হারানোর Tarekশোকে বিহ্বল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন না। তারেক রহমানের একজন সহকারী এবং লন্ডন বিএনপির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন।

লন্ডনে স্থানীয় সময় দেড়টায় যখন মোবাইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয় তখন তাঁরা তারেক রহমানের বাসায় অবস্থান করছিলেন।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আজ শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন। আগামীকাল রোববার মালয়েশিয়ায় কোকোর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে মালয়েশিয়া যাচ্ছেন, এমন কথা চাউর হয়েছিল।

ঢাকায়ও বিএনপির একাধিক নেতা জানিয়েছিলেন, তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান প্রথম আলোকে জানান, কোকোর মৃত্যুর সংবাদে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতা–কর্মীরা তারেক রহমানের বাসায় গিয়ে দেখা করতে ভিড় জমাচ্ছেন। তারেক রহমান সবার সঙ্গে দেখা করছেন। তবে তিনি ছোট ভাইকে হারানোর শোকে কাতর।

আগামীকাল বাদ আসর পূর্ব লন্ডনের আলতাফ আলি পার্কে কোকোর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান মাহিদুর রহমান। তিনি বলেন, এর আগে আজ কোকোর আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/পলাশ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G