পৌর নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি

প্রকাশঃ নভেম্বর ৭, ২০১৫ সময়ঃ ২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Nirbaconআসছে পৌরসভা নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেছেন, ক্ষমতাসীন দলকে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হবে না।  এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার পর সিদ্ধান্ত জানানো হবে।

৭ নভেম্বর উপলক্ষে আজ শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মওদুদ আহমেদ এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘পৌরসভা নির্বাচনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেইনি। খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। এটা বেগম খালেদা জিয়া ফিরে আসার পর আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’

৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে বিএনপি। সকালে হাজারো নেতা-কর্মীকে নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। শ্রদ্ধা জানায় দলের সহযোগী সংগঠনগুলোও।

ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, দেশে বর্তমানে নিয়ন্ত্রিত রাজনীতি ও গণতন্ত্র চলছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন জোরদার করা হবে বলেও জানান মওদুদ। দলীয় প্রতীকে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে বলেও এসময় ইঙ্গিত দেন তিনি।

 প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G