যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

প্রকাশঃ নভেম্বর ১১, ২০১৫ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

planeযুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে মঙ্গলবার পরপর দুটি ভবনের গায়ে ধাক্কা খাওয়ার পর একটি যাত্রীবাহী ক্ষুদ্র বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলক ও কো পাইলটসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। তবে ভবন দুটি খালি থাকায় মাটিতে থাকা কেউ হতাহত হয়নি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে ওই জেট বিমানটি রাজ্যের আকরন বিমানবন্দরে যাওয়ার পথে এক আবাসিক ভবনের সঙ্গে ধাক্কা খায়। এসময় এতে আগুন ধরে যায়। এ অবস্থায় এটি নিয়ন্ত্রিণ হারিয়ে আরো একটি ভবনের সঙ্গে ধাক্কা খায় এবং বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনায় ১০ আসনের ওই বিমানের পাইলট ও কো পাইলটসহ নয় আরোহী প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হকার এইচ২৫ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণও জানা যায়নি। এ দুর্ঘটনার তদন্তের জন্য স্থানীয় ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G