এবার মাজারের খাদেমকে কুপিয়ে হত্যা

প্রকাশঃ নভেম্বর ১২, ২০১৫ সময়ঃ ১০:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

hottaবাংলাদেশের রংপুর জেলার কাউনিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে একটি মাজারের একজন খাদেমকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনার একদিন পর তা প্রকাশ হয় বলে জানিয়েছে বিবিসি বাংলা।

কাউনিয়া থানার পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের হাতে নিহত রহমত আলী টেপা মধুপুর ইউনিয়নের বাজেমুশকুর গ্রামের বাসিন্দা। তিনি তার বাবার নামে একটি মাজার প্রতিষ্ঠা করেছিলেন।

সেই মাজারের খাদেম হিসেবে কাজ করার পাশাপাশি গ্রামের বাজারে তিনি ঔষধের ব্যবসা করতেন। সেখান থেকে মঙ্গলবার রাতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং ঘাড়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ বলেছে, মাজার বিরোধী কোন গোষ্ঠী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা ধারণা করছে।

তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

গত ৩রা অক্টোবর এই কাউনিয়াতেই জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরণের হত্যার ঘটনা ঠেকাতে সারাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকার পাশাপাশি অভিযান চালাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G