ডাকাত সন্দেহে গণধোলাই, নিহত ৪

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ১২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

gono dholayফরিদপুর জেলায়র সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নে ডাকাত সন্দেহে গণধোলাইয়ে চারজন নিহত হয়েছেন।

শনিবার ভোর চারটার দিকে এ ঘটনার সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশ এখনও পর্যন্ত নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি।

এস্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোর চারটার ১০/১২ জনের একটি ডাকাত দল ওই ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় মতিন শেখ, মমিন শেখ ও রশিদ শেখের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দলটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ জানায়, এ সময় মসজিদের মাইকে ডাকাতির ঘটনাটি প্রচার করা হলে শত শত লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে। এ সময় চরমাধবদিয়ার চৌধুরী ডাংগী এলাকার ধান ক্ষেতে লুকিয়ে থাকা দু’জন এবং পাশের ঈশান গোপালপুর ইউনিয়ন চর দুর্গাপুর গ্রাম থেকে আরও দু’জনকে গণধোলাই দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়।

পুলিশ জানায়, এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন ৫ জন। পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।

ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পংকজ চৌধুরী বলেন, ‘ডাকাতেরা চরমাধবদিয়ার কয়েকটি বাড়িতে হানা দিয়ে ডাকাতি করতে গেলে তারা পিটুনীর শিকার হন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, সকাল ৭টার দিকে চরমাধবদিয়া ও ঈশান গোপালপুর থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গণধোলাইয়ে তারা নিহত হয়েছেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G