পিয়ারোকে ঢাকায় আনা হচ্ছে

প্রকাশঃ নভেম্বর ১৮, ২০১৫ সময়ঃ ২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Dinajpurদুর্বৃত্তের গুলিতে আহত ইতালি নাগরিক ড.পিয়ারো পিচুম বারোয়ারীকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। দিনাজপুর মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের সার্জিক্যাল বিভাগের প্রধান চিকিসক ডা. পার্থ সারথি রায় বলেন, ড.পিয়ারোর পেছন থেকে একটি গুলি গলার সামান্য অংশ ভেদ করে বেড়িয়ে গেছে।

পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন বলেন, ‘ডা. পিয়রোর ঘাড়ে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হবে। এজন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G