আজ কেমন যাবেঃ ২১ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৮:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashiআজ শনিবার, ২১ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা: ৬
প্রেম-দাম্পত্যে দেখা দিতে পারে নতুন সমস্যা। প্রেমের বিষয়ে তাড়াহুড়া করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। জাতিকাদের নিকটাত্মীয় বা বন্ধুর দিক থেকে বিশ্বাস হারানোর যোগ আছে। যাত্রা বা ভ্রমণের ক্ষেত্রে ঘটতে পারে কোনো শুভ ঘটনা।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে প্রেম নিয়ে জটিলতা বাড়বে। নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব হতে পারে। জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্যের সম্ভাবনা আছে। যাত্রাযোগ মিশ্র।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
প্রেম নিয়ে আপনার কাছে নানাজনের নানা উপদেশ আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মতকেই প্রাধান্য দিন। নিজের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। দিনের মধ্যভাগে আর্থিক লাভের খবর আসবে। জাতিকাদের কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। নিজের যোগ্যতার প্রতি ভরসা রাখলে সফলতা পাবেন। যাত্রাযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭
প্রেমের চেষ্টায় সাফল্যের রাস্তা খুলতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ প্রশংসা লাভের যোগ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার উৎপত্তি হবে। নতুন পরিচিত মানুষের দ্বারা আর্থিক লাভ হতে পারে। কাছের বন্ধু-আত্মীয়ের চক্রান্তের শিকার হতে পারেন। জাতিকাদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপটি সাফল্য নিয়ে আসবে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা: ১২
প্রেমের সমস্যা নিয়ে অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা শুভ হবে না। তবে কোনো প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। যোগাযোগ বাড়বে। যাত্রাযোগে বাধা। জাতিকাদের ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়বে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে প্রেমযোগ কিছুটা বাধাযুক্ত। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সবদিকে মাথায় রাখতে হবে। আজকের দিনটি নতুন ব্যবসা শুরুর জন্য অনুকূল। জাতিকাদের পরিবারে গুরুদায়িত্ব নিতে হতে পারে। যাত্রাযোগ দুপুরের পর শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
প্রেমযোগ আছে। পড়ুয়াদের সফলতা পাওয়ার আশা। জাতিকারা শুভ কাজে দেরি করবেন না। জাতিকাদের মাধ্যমে পরিবারে আনন্দ উৎসবের সূচনা হতে পারে। যাত্রাযোগ মিশ্র। চলাফেরার সময় সাবধানতা অবলম্বন করা জরুরি।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
প্রেম নিয়ে পরিবারে বা পরিবারের বাইরে বিতর্ক বা ঝগড়ার সৃষ্টি হতে পারে। ব্যবসায় অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। ত্বকের সমস্যা কষ্ট দিতে পারে। জাতিকারা চক্রান্তের শিকার হতে পারেন। দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। যাত্রাযোগ মিশ্র।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
সমস্যার সমাধান বের করতে পারেন আপনি নিজেই। আজকের দিনে প্রেমিক-প্রেমিকা বা দম্পতিরা পরস্পরের সঙ্গে সময় কাটালে সমস্যার সমাধান আসবে। পেশায় আর্থিক লাভ ও কার্যকরী যোগাযোগ হতে পারে। পৈত্রিক সম্পত্তির বিষয়ে জাতিকারা বিশেষ সতর্ক হোন।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
আজকের দিনে প্রেম কেন্দ্র করে পারিবারিক সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। যাত্রাযোগে বাধা আছে। ছোটখাটো আঘাত-রক্তপাতের সম্ভাবনা। জাতিকাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সামান্য হলেও কমবে। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। প্রেমযোগ নেই।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
বন্ধুর পরিচিতির মাধ্যমে নতুন প্রেমের সম্পর্ক তৈরির যোগ আছে। কর্মক্ষেত্রে পরিবেশ যেকোনো কারণে কিছুটা অস্বস্তিকর হতে পারে। জাতিকারা নিকট‍াত্মীয়ের সমালোচনার শিকার হতে পারেন। জাতিকাদের মন আজকের দিনে থাকবে কিছুটা অবসাদগ্রস্ত। যাত্রাযোগ শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
প্রেমযোগ শুভ। তবে প্রেমের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা দরকার। কর্মক্ষেত্রে উন্নতির খবর সহকর্মীদের মধ্যে কেউ কেউ ভালোভাবে নেবে না। গুপ্ত চক্রান্ত যোগ স্পষ্ট। জাতিকারা গুরুজনের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন। পারিবারিক মনোমালিন্য মিটে যাবে। যাত্রাযোগ শুভ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G