আজ কেমন যাবেঃ ২২ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৮:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi folআজ রবিবার, ২২ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
আজকের দিনে কঠিন পরিবেশের মুখে পড়লেও আপনি সাফল্য লাভ করবেন। জাতিকাদের কাজে অগ্রগতি হলেও অর্থনৈতিক ব্যাপারে অপেক্ষা করতে হবে। সন্ধ্যের পর থেকে জাতিকাদের জীবনে কিছু শুভ প্রভাব বাড়তে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মধ্যম।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে আপনি বিরোধীদের বাধা এড়িয়ে আপনার উদ্দেশ্যে সফল হতে পারবেন। কর্মক্ষেত্রে সমস্যার ফলে এলোমেলো সময় কাটবে। জাতিকারা ন্যায্য পাওনা পেয়ে যাবেন, কিন্তু শত্রুপক্ষ সক্রিয় থাকবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮
আপনার নেওয়া উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেতে পারে। অনেকগুলি কাজের সুযোগ আসতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। ন্যায্য অধিকার লাভের জন্য যথেষ্ট সংগ্রাম করতে হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে কিঞ্চিৎ বাধা আছে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭
নানা তর্ক-বিতর্কের মধ্যে দিয়েই স্থির সমাধানের পথ পাবেন। প্রেম নিয়ে কোনো ঘটনায় মন চঞ্চল হয়ে উঠতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ঘিরে সমস্যা সামনে আসতে পারে। কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতিকে দায়িত্ব নিয়ে মোকাবিলা করতে হতে পারে। যাত্রাযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
আজকের দিনে কোনো জটিল সমস্যার সমাধান করতে গিয়ে ইচ্ছে না থাকলেও আপনাকে একটি পক্ষ নিতেই হবে। স্বজনের উপস্থিতিতে মনোবল বাড়তে পারে। জাতিকাদের জীবনে সিদ্ধান্ত বদলের প্রয়োজন হতে পারে। তবে সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত বদল করুন। প্রেমযোগ আজকের দিনে শুভ নয়। তবে যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
অন্যকে ভরসা না করে প্রেমের ক্ষেত্রে নিজে এগিয়ে গেলে সফলতা পাবেন। সন্ধ্যার পর থেকে শুভ পরিবর্তন হতে শুরু করবে। জাতিকাদের কোনো বিষয়ে না বলতে হলেও এমনভাবে বলুন যাতে সুন্দর সম্পর্ক বজায় থাকে। গৃহাগত ক্ষেত্রে মনোযোগ বেশি দিতে হবে। যাত্রাযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
অনেকদিন ধরে করা কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সন্ধ্যের পর আর্থিক লেনদেন না করাই ভালো। জাতিকাদের ভাগ্যে তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। পারিবারিক দিকে প্রতিকূল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
দশার পরিবর্তনে ভাগ্যপতির সহায়তায় প্রেমের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। কোনো প্রিয়জনকে নিয়ে অস্বস্তিতে পড়তে পারেন। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে শুভ খবর পেতে পারেন। কাজের দায়িত্ব দেওয়ার আগে ব্যক্তিটি সম্বন্ধে আগে খোঁজ খবর নিন। যাত্রাযোগ মিশ্র।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
আজকের দিনে কোনো কাছের মানুষের সফলতার সংবাদ আপনার উদ্যম বাড়িয়ে দেবে। জাতিকাদের জন্য শত্রুপক্ষের তরফে আপস করার প্রস্তাব আসতে পারে। সতর্কভাবে সেই প্রস্তাব এড়িয়ে চলুন। দাম্পত্য ও প্রেমে মিশ্র ফলাফল দেখা যাচ্ছে। যাত্রাযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫
আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে নতুন আশার জন্ম হবে। বিকেলের দিকে মনের আশা পূর্ণ হতে পারে। জাতিকারা পারিবারিক কাজ ও কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটাবেন। পারিবারিক আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
ভাগ্যের সহায়তায় কোনো কাজে বিশেষ সুবিধা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সন্ধ্যের পর নিন। জাতিকাদের সম্মানজনক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কোনো ধরনের বিতর্কে না যাওয়াই সমীচীন হবে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
আজকের দিনে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে। জাতিকাদের পরিবারের ঝামেলা নিয়ন্ত্রণ করতে করতে সন্ধ্যে হয়ে যেতে পারে। সন্ধ্যের পর থেকে পরিবেশ কিছুটা অনুকূলে আসবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G