দিনে আড়াই কেজি মরিচ!

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ৬:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

strange-storyনিজের বাড়ির উঠোনে শখ করে লাগিয়েছেন আটটি ভিন্ন প্রজাতির মরিচ গাছ। বাড়ি চীনের হুনান প্রদেশে। আমরা যেমন ভাত, মাছ, রুটি খাই, তিনি খান শুধু মরিচ। হ্যাঁ, দিন-রাত তার খাবার ঐ একটাই- ‘মরিচ’। কখনো মরিচের গুঁড়া, কখনো কাঁচা মরিচ, আবার কখনো সিদ্ধ মরিচ। প্রতিদিন আড়াই কেজি মরিচ না খেলে নাকি তার ঘুমই হয় না!

তিনি ২০০৯ সালে হুনান প্রদেশে এক মরিচ খাওয়া প্রতিযোগীতায় প্রথম হয়ে ‘চিলি কিং’ খেতাব পান। এই ‘চিলি কিং’য়ের আসল নাম লি ইয়ংঝাই।

মজার কথা হলো, এখন পর্যন্ত ‘চিলি কিং’য়ের কোনো ছোট-বড় রোগ হয় নি। ‘চিলি কিং’ মরিচ খেতে খেতেই সাংবাদিকদের বললেন, মরিচ ছাড়া আর তার কোনো খাবারই ভালো লাগে না।

‘চিলি কিং’য়ের ছেলে বলছে, বাবা এতো ঝাল খায় কী করে বুঝি না। তবে ‘চিলি কিং’ বলেন, আমার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই। মরিচ খেতে পছন্দ করি তাই খাই। ডাক্তার বলেছে, আমি অন্য সবার মতোই স্বাভাবিক।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G