আজ কেমন যাবেঃ ২৫ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৮:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi folআজ বুধবার, ২৫ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার ? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
রাশিচক্র প্রেমের ক্ষেত্রে মিশ্র ফলের দিকে নির্দেশ করছে। সফলতার মাঝে কোনো প্রতিকূলতায় ভয় না পেয়ে এগিয়ে যান। জাতিকাদের পারিবারে মৃদু মনোমালিন্য দেখা দিতে পারে। প্রেমের সম্পর্ক নিয়ে যেকোনো পদক্ষেপে সর্তক থাকুন। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
সন্ধ্যের পর ব্যবসা ক্ষেত্রে ভুল বোঝাবুঝিতে অর্থনাশ হতে পারে। জাতিকাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলেও তা ভেস্তে যাবে। আজকের দিনে বিশেষ কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
আজকের দিনে যতটা সম্ভব ঝামেলা এড়িয়ে চলুন। কোনোভাবেই বিতর্কে যাবেন না। জাতিকারা নিজের ভুলে নিজের আর্থিক ক্ষতি করে ফেলতে পারেন। পারিবারিক ঝামেলা অব্যাহত থাকবে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
কোনো কাজ সফল হওয়ায় মানসিক তৃপ্তি পাবেন। অর্থযোগ শুভ হলেও বাধা আছে। জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতার যোগ। কোনো বিশেষ আত্মীয় আপনার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
কর্মক্ষেত্রে আপনার নিদিষ্ট কাজের বাইরে কাজ করতে হতে পারে। ব্যবসা নিয়ে আপনি আজ যথেষ্ট ব্যস্ত থাকবেন। জাতিকাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও যেতে হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্যযোগ বিঘ্নযুক্ত। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ২৩
অর্থযোগ শুভ, সাফল্য লাভের যোগ শক্তিশালী। তবে পরিবার নিয়ে সমস্যায় পড়তে পারেন। জাতিকারা সংযত বাক্যের প্রয়োগে সফলতা পাবেন। নতুন সুযোগ আসতে পারে। প্রেমযোগ বর্তমান। যাত্রাযোগ শুভ।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে কর্মক্ষেত্র ও ব্যাবসায় উন্নতির লক্ষণ আছে। জাতিকারা গোপনে শত্রুপক্ষের পরিকল্পনার হদিশ পাবেন। জাতিকাদের পক্ষে আজকের দিনটি অর্থনৈতিকভাবে শুভ। তবে প্রেমযোগ পরিলক্ষিত হচ্ছে না। যাত্রাযোগ মিশ্র।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ৮
পাওনা টাকা ফেরত পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। কাজে নিখুঁত হওয়ার চেষ্টা করলে সফলতা পাবেন। জাতিকারা পারিবারিক সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত থাকবেন। কাজে অমনোযোগী হওয়ার ফলে মানসিক বিরক্তির সৃষ্টি হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৮
আজকের দিনে পরিপার্শ্বিক সমস্যা বিব্রত করতে পারে। পারিবারিক বিষয়ে সতর্ক হয়ে থাকুন। জাতিকারা সতর্ক থাকার জন্য আর্থিক ক্ষতি থেকে বেঁচে যাবেন। পরিবেশ অনুকূলে থাকায় পূর্ব সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৮
অর্থযোগে কিছু বাধা আছে। আজকের দিনে সূর্যাস্তের পরে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করুন। জাতিকারা দিনের মধ্যে কয়েকবার হয়রানির শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। দাম্পত্য জীবন নিয়ে সতর্ক থাকা দরকার।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২
সিদ্ধান্তহীনতা আপনাকে উন্নতির পথ থেকে সরিয়ে নিতে পারে। নিজের প্রতি বিশ্বাস হারাবেন না। জাতিকারা সমালোচনার যথাযোগ্য উত্তর দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন। দুপুরের পর থেকে সমস্যা কমবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মঙ্গলময়।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
আজকের দিনে কর্মস্থলে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে। জাতিকারা পরিবারে প্রত্যক্ষ কোনো অসুবিধা না থাকলেও পরোক্ষ বাধা অনুভব করবেন। অপছন্দের পরিবেশ মানিয়ে চলতে হবে। প্রেমযোগ ক্ষীণ। যাত্রাযোগে শুভ লক্ষ্মণ দেখা যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G