মুনতাসীর মামুনকে হত্যার হুমকি

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৮:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mamunঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুনকে বেশ কয়েকদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছে আনসারুল্লাহ বাংলা টিমসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। মঙ্গলবার রাতে এ বিষয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

অধ্যাপক মুনতাসীর মামুন জানান, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের নামে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও তার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

ধানমন্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে নিরাপত্তা চেয়ে জিডি করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তার পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশি পাহারা দেয়া হবে।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G