ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী

প্রকাশঃ নভেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৫:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nahidআজারবাইজানের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেসকো) ১২তম সাধারণ সম্মেলনে যোগদান দিতে তিনি এ যাত্রা করেন।

ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতার লক্ষ্যে গঠিত আইসেসকোর দুই দিনব্যাপী এ সম্মেলন ২৬ ও ২৭ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে আরো রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন। আগামী ২৯ নভেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান বাকুতে গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী আইসেসকোর নির্বাহী কাউন্সিলের ৩৬তম অধিবেশনে যোগ দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G