তুর্কি দূতাবাসে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৯:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

turkeyসিরিয়ার আকাশসীমায় রাশিয়ার জঙ্গিবিমান ভূপাতিত করা ও গুলি করে পাইলট হত্যার প্রতিবাদে মস্কোয় তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত রুশ নাগরিক। বিক্ষোভের সময় ক্ষুব্ধ রুশ নাগরিকরা দূতাবাস লক্ষ্য করে ডিম, পাথর, রং, টমেটো ও কাগজের বিমান ছুঁড়ে মারে।

বহু বিক্ষোভকারী তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা এরদোগানকে ‘খুনি’ বলে অভিহিত করে এবং ‘আমরা ভুলবো না’ ও ‘আমরা মাফ করবো না’ বলে স্লোগান দেয়।

এছাড়া, তুরস্ক গ্যাস ছাড়া থাকবে এবং এরদোগান সন্ত্রাসীদের সহযোগী বলেও তারা স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড বহন করে যাতে লেখা ছিল তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের পক্ষে কি-না।

বোরিস নামে মস্কোর এক অধিবাসী বলেন, তুরস্ক বিশ্বস্ত বন্ধু নয় বরং হচ্ছে খুনি রাষ্ট্র। বিক্ষাভের সময় কয়েকজনকে আটক করেছে রুশ পুলিশ।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G