শেখ হাসিনার হাতেই প্রত্যয়ন

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Hasinaআওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছেই পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন প্রত্যয়নের ক্ষমতা থাকছে। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আজ শনিবার দুপুর ১টার দিকে নমুনাপত্রটি জমা দেওয়া হয়। আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক এ বি এম রিয়াজুল কবির কাওসার এ নমুনাপত্রটি নির্বাচন কমিশনের উপসচিব শামসুল আলমের কাছে জমা দিয়েছেন। নমুনাপত্রটিতে শেখ হাসিনার নমুনা স্বাক্ষর রয়েছে।

গত বৃহস্পতিবার পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের যৌথসভা হয়। শেখ হাসিনার সভাপতিত্বে ঐ সভায় সিদ্ধান্ত হয়েছে, জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর বা পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা স্থানীয় সাংসদদের পরামর্শ নিয়ে একজন মেয়র প্রার্থী মনোনয়ন দেবেন। সেটা ৩০ নভেম্বরের মধ্যে সভানেত্রীর কার্যালয়ে পাঠাতে হবে এবং তা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড প্রার্থীর নাম চূড়ান্ত করবেন।

এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন হবে বলে প্রার্থীদের কে প্রত্যয়ন করবেন, তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেঁধে দেয় ইসি। আওয়ামী লীগের আগে বিএনপির একটি প্রতিনিধিদল গিয়ে তাদের প্রার্থীদের প্রত্যয়নের ক্ষমতাবান ব্যক্তির নাম জমা দিয়ে আসেন। এই দায়িত্ব খালেদা জিয়া দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G