শাহজাহান দিবেন বিএনপি প্রার্থীদের প্রত্যয়নপত্র

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ২:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Shajahanপৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থীদের মনোনয়নের প্রত্যয়নপত্র দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানকে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মো. শাহজাহানকে এই ক্ষমতা দিয়েছেন। সত্যায়িত এ পত্রের একটি নমুনাপত্র নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলমের কাছে জমা দিয়েছে বিএনপি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির একটি প্রতিনিধিদল এই নমুনাপত্রটি জমা দেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও সাইফুল ইসলাম টিপু এবং সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ ৫ জন এ প্রতিনিধিদলে ছিলেন।

এমরান সালেহ প্রিন্স গণমাধ্যম কর্মীদের বলেন, ‘বিধিমালা অনুসারে পৌরসভা মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যয়নের জন্য মো. শাহজাহানকে চেয়ারপারসন ক্ষমতা প্রদান করেছেন। তারই একটি নমুনা স্বাক্ষর সংবলিত সত্যায়িতপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছি। কমিশন পৌরসভাগুলোর রিটার্নিং কর্মকর্তার কাছে এ নমুনাপত্র পাঠাবেন।’

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G