আজ কেমন যাবেঃ ৩০ নভেম্বর

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৮:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi7

আজ সোমবার, ৩০ নভেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): বিশ্রামের জন্য দিনটি খুবই উপযোগী হবে। অফিসে কাজের চাপ থাকবে না বললেই চলে। বই পড়ুয়ারা পেয়ে যেতে পারেন মনের মতো একটি বইয়ের সন্ধান। অর্থগতি মন্থর থাকতে পারে। ব্যবসায়িরা আজ বিনিয়োগে সাবধান থাকুন। প্রেমের বাঁশি বাজবে মসৃণ সুরে। বন্ধুদের আজ পাত্তা দিলে সবেই বরবাদ হতে পারে, যা করার নিজেই করুন।
শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): অপরের জন্য মনটা ভীষণ উতালা হয়ে উঠবে। ভালো লাগবে পছন্দের মানুষের স্মৃতি আওড়াতে। সাধুদের ভণ্ডামি আজ সহ্য করা দায় হবে। পরিবারের কারো সাফল্যে মনটা বেশ ফুরফুরে থাকবে। সকালে শুরু করা কাজ শেষ হয়েও হতে চাইবে না। নৌকাভ্রমণে মন টানবে। রাতের দেখা কোনো স্বপ্নের হুবহু বাস্তবতা পেয়ে যেতে পারেন।  শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪

মিথুন (২২ মে – ২১ জুন): প্রেমে বাধা দিয়ে দিনের শুরু হবে। যেকোনো কাজের দীর্ঘসূত্রিতা দিয়েও শুরু হতে পারে দিনের কর্মঘণ্টা। দেরির ফল সুমিষ্ট কথাটা আজ অনুভব করবেন ভালোভাবেই। গণিতের জানা হিসাব আজ ভুল করে বসতে পারেন। যারা আপনাকে নিয়ে কটুক্তি করছে তাদের মুখের ওপর মৃদু একটা হাসি ছুড়ে দিতে পারেন। পারমানবিক বোমার চেয়েও হয়তো মারাত্মক আঘাত করবে আপনার হাসি। শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ নিজেকে নিয়ে গর্ব করার মতো সুবর্ণ সুযোগ এসে যেতে পারে। শত সুযোগ এলেও কারো সামনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে যাবেন না, বোকামি হয়ে যেতে পারে। নিজের যোগ্যতা ধারণ করুন, সবাই আপনাকে বুঝে যাবে এমনিতেই। ব্যবসায় আসছে সুখের দিন। চোখ-কান খোলা রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। অর্থভাগ্য দারুণ যাবে আজ।

শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): আজ আপনি সব মানসিক যন্ত্রণার হাত থেকে রেহাই পেয়ে যাবেন সিংহ। আজ বন্ধুদের সঙ্গে দূরযাত্রা এড়াতে পারবেন না কোনোমতেই। আপনার মুক্তচিন্তা সবার কাছে প্রশংসার পাত্রে পরিণত করবে। ভালোবাসার মানুষের কাছে বিশেষ সমাদর পাবেন। চায়ের সঙ্গে সন্ধ্যাটা কাটবে বন্ধুদের সঙ্গে। শুভ রং: হলুদ, সোনালি। শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): যদিও আপনি খুব ভালো বিচারক, তারপরও আপনার মতের বিরুদ্ধে যেতে পারে কাছের কোনো মানুষ। আজ আপনি অবাক করা কিছু কাজ করে বসবেন সবার সামনে, যা আগে কখনো করেননি। প্রতিবেশীদের কাছে আজ আলোচনার বিষয় বস্তুতে পরিণত হবেন। জেনে রাখবেন, সব কিছুর পেছনে আপনার জন্য একটি মধুর ফাঁদও অপেক্ষা করছে। বিদেশযাত্রার সুযোগ পাবেন কন্যা রাশির জাতকদের কেউ। শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ আপনি এমন কিছু করতে যাচ্ছেন যা পৃথিবীর কল্যাণে নিয়োজিত হতে পারে। এমনকি কিছু প্রতিকূলতার সম্মুখিন হবেন, যার সমাধান আপনার খুব ভালোভাবেই জানা। তাই মাথা ঠাণ্ডা রাখুন, প্রয়োজনীয় বুদ্ধি বের করতে হবে। আজ বন্ধুদের সঙ্গে আড্ডা জমবে বেশ। সব কিছুর ফাঁকে প্রিয় ব্যক্তির কথাটা ভুলে যাওয়া চলবে না। বেকারদের কেউ চাকরির সন্ধান পাবেন।

শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজকের দিনে কাছের মানুষের সঙ্গ পেতে মন ছটফট করবে। বিশাল এই পৃথিবীতে নিজেকে খুব একলা মনে হতে পারে। আপনি যে প্রজেক্টে বর্তমানে কাজ করছেন তার প্রতি যত্নশীল হতে হবে দারুণভাবে। কারণ, আপনার ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করছে এই প্রজেক্টের ওপর। অর্থভাগ্য কিছুটা মন্দ গেলেও সামনে আসছে সুদিন।

শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): সামাজিক এবং পারিবারিকভাবে আপনার সমাদর বেড়ে চলবে। কিন্তু বাস্তবে আপনার ব্যক্তিত্ব অনেকের কাছেই বেশ কঠিন কিছু বটে। আপনার সঙ্গে আজ কেউ যেচে পরিচিত হতে আসবে। বিষয়টি কিভাবে নেবেন সেটা আপনার ব্যপার। বাড়িতে অতিথির ভিড় জমবে বিকেল নাগাদ। পাওনা অর্থের ফেরত আসবে হঠাৎ করেই। কাজের খাতিরে বিদেশ যাওয়ার সুযোগ এসে যেতে পারে। শুভ রং: আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): পারিবারিক কলহে জড়িয়ে যেতে পারেন অনাকাঙ্ক্ষিত ভাবে। আপনি না মানলেও বাইরের কেউ এসে ব্যপারটিতে নাক গলাতে পারে। আর্থিক প্রতিষ্ঠান থেকে পেতে পারেন অর্থ সাহায্য। বন্ধুদের কারো রোগমুক্তি মনে আনন্দ এনে দিতে পারে। পুরনো শত্রু মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা আছে। তাই সাবধান থাকুন দিনভর।

শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আপনার ধীরগতির উন্নতি আজ বড় ধরণের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সামাজিক কিছু উন্নয়নমূলক কাজে অবদান রাখতে হতে পারে। ছেলেবেলার খেলার সঙ্গীর জন্য আজ হঠাৎই মনটা বেশ উদাসীন হবে। রাস্তা পারাপারে সাবধানতা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে আপনার গ্রহ। প্রেমময় দিন কাটবে সন্দেহ নেই। শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): সবার কাছে প্রিয় হওয়ার আকাঙ্ক্ষা আপনাকে সারাটিদিন অস্থির রাখবে। চাওয়া আর পাওয়া না মিললেও কাকতালীয়ভাবে সমাজের কাছে প্রশংনীয় হয়ে উঠবেন। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন মীন রাশির জাতক-জাতিকারা কেউ। প্রিয় ব্যক্তির মন ভালো করতে গিয়ে ফেসে যেতে পারেন। খসতে পারে পকেটের বেশ কিছু টাকা।

শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫

প্রতিক্ষন/এডি/এএস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G