পুতিনকে সতর্ক করলেন ওবামা

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ৯:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Obamaরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিরিয়ার গৃহযুদ্ধে জড়ানোর পরিণতি সম্পর্কে তিনি সতর্ক হতে বললেন পুতিনকে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আমি মনে করি পুতিন বিষয়টা বোঝেন। আফগানিস্তান এখনও তার স্মৃতিতে তরতাজা। মীমাংসাহীন ও নিস্ফল গৃহযুদ্ধে জড়িয়ে যাওয়ার ফলাফল তিনি চান না।

তিনি আরো বলেন, পুতিন সিরিয়া সঙ্কটের যে রাজনৈতিক সমাধানের কথা বলেন, তার সঙ্গে দ্বিমত নেই। কিন্তু এ বিষয়টি ঝুলে আছে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতায় থাকা কিংবা না থাকা নিয়ে। যুক্তরাষ্ট্রের দাবি, রাজনৈতিক যেকোন পরিবর্তনের পূর্বে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে আসাদকে।

ওবামা মনে করেন, সামনের কয়েক মাসে সিরিয়ার যুদ্ধক্ষেত্রে যে পরিবর্তন আসতে যাচ্ছে, তাতে রাশিয়ার গোটা হিসাবনিকাশ পাল্টে যাবে। এছাড়া তাতে প্রমাণিত হবে যে, সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের সময় এসেছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G