পুনঃপ্রকাশের অপেক্ষায় হিটলারের মাইন ক্যাম্পফ

প্রকাশঃ ডিসেম্বর ২, ২০১৫ সময়ঃ ২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০১ অপরাহ্ণ

jakia..mine_93076এডলফ হিটলারের রাজনৈতিক ম্যানিফেস্টো ‘মাইন ক্যাম্পফ’দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে। ‘মাইন ক্যাম্পফ’নামের বাংলা অর্থ ‘আমার সংগ্রাম’। হিটলার তার রাজনৈতিক মতাদর্শ হিসাবে বইটি লিখেছিলেন।

মিউনিখের দি ইন্সটিটিউট অফ কনটেম্পোরারি হিস্টোরি জানিয়েছে, তারা প্রথমে চার হাজার বই ছাপানোর পরিকল্পনা করেছেন। বইটিতে বিশেষজ্ঞদের মতামতও যোগ হবে। বইটিতে সাড়ে ৩ হাজারের বেশি গবেষকদের নোট থাকবে। তবে এই পদক্ষেপের সমালোচনা করছে ইহুদি গোষ্ঠীগুলো। তাদের দাবি, নাৎসি কোন কিছুই আর প্রকাশ করা উচিত নয়।

মাইন ক্যাম্পফ প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে। এর আট বছর পরই হিটলার ক্ষমতায় আসেন। বিশ্বযুদ্ধ শেষ হবার পর স্টেট অব ব্যাভারিয়া কর্তৃপক্ষের কাছে বইটির সত্ত্ব দিয়ে দেয় মিত্র বাহিনী। এরপর থেকেই তারা বইটির প্রকাশনা নাকচ করে আসছে। তাছাড়া জার্মান আইন অনুযায়ী, ৭০ বছর পর বইয়ের মালিকানা সত্ত্ব থাকে না।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G