মালয়েশিয়ায় আটক ১৫ বাংলাদেশি

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৫:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Bngমালয়েশিয়ায় অবৈধভাবে থাকার অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে ৮৯ জন বিদেশিকে। এদের মধ্যে ১৫ জন বাংলাদেশি রয়েছেন।

আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার পত্রিকা স্টার অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আট দেশের ৮৯ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। এর মধ্যে বাংলাদেশের ১৫ নাগরিক রয়েছেন।

কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম বলেন, ‘ধারণা করা হচ্ছে, ঐ কারখানায় চীনে তৈরি প্লাইউড প্রক্রিয়াজাতকরণ যন্ত্র মেরামত করতে তাদের কারিগর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।’ এই বিদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক মালয়েশীয়কেও আটক করা হয়েছে বলে জানান ইউসরি।

বাংলাদেশ ছাড়া বাকি সাতটি দেশের নাগরিকদের মধ্যে রয়েছেন- ২৬ জন নেপালি, ২১ জন ইন্দোনেশীয়, ২১ জন ভিয়েতনামি, ২ জন চীনা, ২ জন পাকিস্তানি, ১ জন কম্বোডীয় ও ১ জন মিয়ানমারের নাগরিক।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G