গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

train deadগাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলার পূর্ব ভুরুলিয়া এলাকায় রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে কমলাপুর থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনটি ঐ রেল ক্রসিং পার হওয়ার সময় তিনি কাটা পড়েন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

প্রতিক্ষণ /এডি /জামান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G