আজ কেমন যাবেঃ ১৬ ডিসেম্বর

প্রকাশঃ ডিসেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ৮:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আজ বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন, আজকের দিনের রাশিফল দেখে।

 rashifolমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)প্রেমের ক্ষেত্রে নতুন সমস্যা আসতে পারে। পড়াশোনায় মনোসংযোগে বাধা আসবে। দাম্পত্য শুভ। ব্যবসায় প্রতিকূলতা। পরিবারের সঙ্গে মতবিরোধ হতে পারে। যাত্রাযোগ শুভ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)ভ্রমণের শুভযোগ। কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে। কাজে বিরক্তি আসতে পারে। প্রেমের বিষয় নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা মুক্তির যোগ আছে। আর্থিক দিকটি মিশ্র। বিশেষ ভ্রমণের সুযোগ আসতে পারে।

মিথুন: (২২মে – ২১ জুন)‘ন’ অথবা ‘স’ আদ্যাক্ষরের কোনো মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব বা প্রেমে সাড়া পেতে পারেন। বন্ধুদের সঙ্গে ভ্রমণের যোগ আছে। আর্থিক দিক শুভ। ব্যবসায় উন্নতির যোগ আছে। বিকের পর যাত্রাযোগ শুভ।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)উত্তর-পশ্চিম আপনার শুভ দিক। প্রেমের জন্য দিনটি শুভ। দাম্পত্য জীবনের সমস্যা মিটে যাবে। উপহার প্রাপ্তির সম্ভাবনা আছে। যাত্রায় বাধা। চলার সময় সাবধানে থাকুন। আর্থিকযোগ শুভ।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)ব্যবসার কাজে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক সমস্যায় বাইরের কেউ প্রবেশ করতে পারে। প্রেমের ক্ষেত্রে বাধা আছে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। মতের অমিল হওয়ায় বন্ধু বিচ্ছেদ হতে পারে।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)প্রেমের প্রস্তাবে সাড়া পেতে পারেন। আপনার পিছনে আপনার কোনো পরিচিত বাধা সৃষ্টি করতে পারে। পারিবারিক শত্রুতা ব্যবসায় প্রভাব ফেলতে পারে। পথে টাকা বা দামি জিনিস হারাবার যোগ আছে। বিদেশ ভ্রমণের বাধা কাটতে পারে।

তুলা: (২৪ সেপ্টেম্বর– ২৩ অক্টোবর)একাকীত্ব আপনাকে অস্থির করে তুলতে পারে। প্রেমের সম্ভাবনা এই মুহূর্তে নেই। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে। কর্মক্ষেত্রে জীবন আগের মতই চলবে। ভ্রমণের যোগে বাঁধা আছে। আর্থিক যোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। কোনো কারণে মানসিক উত্তেজনা দেখা দিতে পারে। পেটের সমস্যার সম্ভাবনা। পরিবারের কাউকে নিয়ে চিন্তা বাড়তে পারে। ভ্রমণের যোগে বাধা। আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। প্রেমযোগ শুভ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)নিজের চেষ্টাকে বাড়ালে সফল হবেন। প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের সমস্যা মিটে যাবে। আপনার পিছনের শত্রুতার খবর আপনি পেয়ে যাবেন। পারিবারিক বিনোদনের যোগ আছে। যাত্রাযোগ শুভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)প্রেম সংক্রান্ত শুভ খবর আসতে পারে। নতুন কাজের যোগাযোগ হবে। দাম্পত্য জীবনের সমস্যা আছে। পরিবারের গুরুজনদের নিয়ে চিন্তা বাড়বে। সম্পত্তি লাভের যোগ আছে। বিশেষ ভ্রমণের সুযোগ আসতে পারে।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)নতুন মানুষের সঙ্গে পরিচয় আপনাকে আনন্দ দেবে। বন্ধুলাভের যোগ আছে। প্রেমের ক্ষেত্রটি শুভ। দাম্পত্য জীবনে সমস্যার যোগ আছে। পরিবারের বড়দের সঙ্গে মতবিরোধের যোগ। সম্পত্তি সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)দাম্পত্য সমস্যার সমাধান হতে পারে। বিশ্বাসে আঘাত লাগার যোগ। নতুন প্রেমের জন্ম নিতে পারে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে কিছু বাধা আছে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G