আজ কেমন যাবেঃ ১৯ ডিসেম্বর
প্রতিক্ষণ ডেস্ক
আজ শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫। কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন রাশিফল দেখে।
মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) আপনাকে কেউ ভুল বোঝানোর চেষ্টা করতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আছে। পারিবারিক বিষয়ে ভুল সিদ্ধান্তের শিকার হবেন। শারীরিক বিষয় নিয়ে চিন্তা থাকবে। ভ্রমণযোগে বাধা।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)মন দিয়ে কাজ করতে বাধা আসবে। প্রেম নিয়ে কিছু দুশ্চিন্তা দেখা দিতে পারে। আগুন থেকে সাবধানে থাকুন। বিদেশ ভ্রমণের সমস্যার সমাধান হতে পারে। আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন। পরিবারে কোনো বিষয় নিয়ে উত্তেজনা বাড়তে পারে।
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
মিথুন: (২২মে – ২১ জুন)কথা দিয়ে কথা রাখতে না পারায় সমস্যা বাড়বে। প্রেমের জন্য দিনটি শুভ। পারিবারিক ক্ষেত্রে গোপন শত্রুতার যোগ আছে। কর্মক্ষেত্র শুভ। ব্যবসায় উন্নতির যোগ। পথে আঘাতের যোগ। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)আপনার উন্নতিতে ঈর্ষাকাতর কেউ ক্ষতির চেষ্টা করতে পারে। প্রেমের ক্ষেত্রে সফলতার যোগ। কর্মক্ষেত্রে উন্নতি। ব্যবসায় লাভ বাড়বে। বন্ধুর পরামর্শে উন্নতি। যাত্রাযোগ শুভ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)বাইরে থেকে কেউ আপনার প্রেমে ফাটল ধারানোর চেষ্টা করতে পারে। আজকের দিনে ব্যবহার করা কোনো জিনিস অন্য কাউকে দেবেন না। ভ্রমণে বাধার যোগ। কর্মক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্র থাকবে শুভ।
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)প্রেমের ক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার ইঙ্গিত আছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। দাম্পত্য জীবন সুখের। আর্থিকক্ষেত্রে কিছু বাধা আছে। কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় উন্নতিতে বাধা আসবে। ভ্রমণের যোগ আছে।
শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)৩, ৯, ১৮ সংখ্যাগুলি আপনার জন্য শুভ। নতুন মানুষের সঙ্গে আলাপ হতে পারে। নতুন প্রেমের সম্ভাবনা। যাত্রাপথে বাধা। আগুন ও জল থেকে সাবধানে থাকা দরকার। আর্থিক দিক শুভ।
শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৯
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)ব্যবসায় উন্নতির পথে বাধা হবে আপনার পরিবারেই কেউ। আর্থিক ক্ষেত্রে সমস্যা বাড়বে। উত্তেজনা না কমাতে পারলে নতুন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পথে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে। প্রেমযোগ শুভ।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬
প্রতিক্ষণ/এডি/জেডএমলি























