এবার রংপুরে সাংবাদিককে হত্যা

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Rangpurমুন্সিগঞ্জের ধলেশ্বরী  নদী থেকে সাংবাদিক আওরঙ্গজেব সজিবের লাশ উদ্ধারের পর এবার রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎসের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রংপুরের ধান গবেষণা ইনস্টিটিউট এর কাছে তার মৃতদেহ পাওয়া যায়।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় উৎস তার খালার বাসায় যাওয়ার কথা বলে অফিস থেকে বের হন। পরে বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউট এর কাছে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর দেয়া হয় পুলিশকে। তারপর পুলিশ এসে উৎসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। উৎসের মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

মশিউর রহমান উৎস বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা শাখার সদস্য সচিব এবং সিটি প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি নগরীর স্টেশন রোড এলাকায় বসবাস করতেন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G