বাগেরহাটে আ’লীগ কার্যালয়ে আগুন

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

 

বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় দুর্বৃত্তদের আগুনে  পুড়ে গেছে বলে জানা যায়।

আগুন

শুক্রবার (১ জানুয়ারি) ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুন

আগুনে কার্যালয়ের এক অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এসময় কার্যালয়ের একটি টেলিভিশন, আসবাবপত্র ও কিছু কাগজপত্র পুড়ে যায়।

তিতকদ

বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুন

তিনি বলেন,অজ্ঞাত দুর্বৃত্তরা পৌর নির্বাচন পরবর্তি নাশকতা সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G