আগৈলঝাড়ায় বই বিতরণ উৎসব পালিত

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের জন্য বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে ‘বই বিতরণ উৎসব’ পালন করা হয়েছে।

বরিশাল

শুক্রবার সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমীতে এসব শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।

বই উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এ সময় সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থী ও এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ।

বরিশাল

এছাড়াও উপজেলার বাশাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়েও নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন এসএমসি সভাপতি এসএম আলী আহম্মদ ও প্রধান শিক্ষক নমিতা রানী দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G