আজ কেমন যাবেঃ ২ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ২, ২০১৬ সময়ঃ ৮:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ শনিবার, ২ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ জাতিকাদের শির পীড়ায় কষ্ট পাবার যোগ রয়েছে। গৃহস্থালী কাজ কর্মে কাজের লোকদের সাথে চেচামেচি করতে করতে নিজেই অসুস্থ হয়ে পরবেন। আজ বাহিরে বেড় হতে হলে মূল্যবান দ্রব্যাদি ও টাকা সাবধানে রাখুন। কোনো প্রকার হয়রানি রাহাজানির শিকাড় হতে পারেন। কোন প্রিয় প্রাণির অসুস্থতায় মন খারাপ হয়ে যাবে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো কাটবে। দুজনার মধ্যকার সকল ভুলবুঝাবুঝির অবসান হবে। আজ শিল্পীদের দিনটি ভালো যাবে। সন্তানের সাথে ভালো সময় কাটবে। কোনো সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন । সন্তানের ভর্তি যুদ্ধে জয়ী হবার সম্ভাবনা রয়েছে।

মিথুন (২২ মে – ২১ জুন): আজ আপনার প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ও গৃহ সংক্রান্ত স্বপ্ন বাস্তবায়িত হবার যোগ প্রবল। আজ কোনো আত্মীয়র সহযোগীতায় চাকরী পেতে পারেন। মায়ের শরীরস্বাস্থ্য ভালো যাবে না। বাতের পীড়ায় কষ্ট পেতে পারেন। কোনো বাল্য বন্ধুর সাথে দেখা হয়ে যেতে পারে। আজ আপনার ব্যবসায়ীক পরিকল্পনার বাস্তবায়নে পদক্ষেপ নিন।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): ছোট ভাই বোনের বিয়ে সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি হবার সম্ভাবনা। কোনো ভাই বোনের চাকরীর সুযোগ হয়ে যেতে পারে। আজ আপনার গৃহে বহু প্রতিবেশীর আগমন ঘটবে। আজ কোনো গুরুত্ব পূর্ণ সংবাদ আশা করতে পারেন। যোগাযোগে লাভবান হবার সম্ভাবনা রয়েছে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): দিনটি আপনার ভালো যাবে। খুচরা ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারবেন। ফসলের ব্যবসায় ভালো মুনাফার আশা আছে। আজ মিষ্টি ও বেকারী ব্যবসায় ভালো আয় হবার সম্ভাবনা রয়েছে। খাদ্যদ্রব্যর ব্যবসায় কিছু টাকা বিনিয়োগ করতে পারেন। গৃহে কুটুম্ব সমাগমের যোগ রয়েছে।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কোনো কাজে সকলের সাহায্য পেয়ে যাবেন। গ্রামের কোনো সামাজিক কাজে অংশ নিতে পারেন।আপনার আয় উন্নতি ভালোই হবে। রাজনৈতিক নেতাদের দিনটি ব্যস্ততায় কাটবে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্টদের ভালো লাভ হবে। জীবন সাথীকে নিয়ে কোনো পর্যটন স্থানে যেতে পারেন। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে।প্রবাসীদের মন বাঞ্ছা পূরণ হবার সুযোগ আসবে। আজ বিদেশে কর্মরতরা উন্নতির সুযোগ পেয়ে যেতে পারেন। বৈমানিক ও বিমান বালারা আজ ভালো কোনো সুযোগ পেয়ে যাবেন।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আজ ব্যবসায়ীদের আয় বৃদ্ধির যোগ প্রবল। খুচরা বিক্রেতারা ভালো লাভ করবেন। আজ ইলেকট্রনিক্স দব্যাদি ক্রয় করার যোগ রয়েছে। কারো বিয়ের জন্য উপহার কেনায় ব্যস্ত থাকতে পারেন। বড় ভাই বোনের কাছ থেকে কিছু টাকা সাহায্য পেতে পারেন। আপনার পারিবারিক অবস্থা ভালো যাবে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আজ বেসরকারী প্রতিষ্ঠানে আপনার কর্ম লাভের যোগ রয়েছে। আমদানী রপ্তানী কারক ব্যবসায় ভালো যোগাযোগ হবার সম্ভাবনা। আজ রাজনৈতিক কাজ কর্মে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। পিতার সাহায্যে কোনো অমিমাংসিত বিষয়ের সমাধান করতে পারবেন।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাবার যোগ রয়েছে। আজ বাড়িতে কোনো মিলাদ বা কাঙ্গালী ভোজ দিতে পারেন। কোনো আধ্যাত্মীক ব্যক্তির সাথে দেখা হতে পারে। আপনার অস্থিরতা কমাতে পারলে ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে। পিতার আশীর্বাদ লাভ করবেন।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে হাসপাতালে যেতে পারেন। কোনো নিকটজনের জন্য পুলিশি হয়রানির আশঙ্কা রয়েছে। আজ আপনার মন বাঞ্ছা পূরণ হবার সম্ভাবনা। তবে কারো মৃত্যু সংবাদে কিছুটা বিমর্ষ হবার আশঙ্কা রয়েছে। মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো লাভ হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ দম্পতিদের দিনটি প্রেম-ভালোবাসা পূর্ণ। আপনার কোন ব্যবসায়ীক অংশীদারের সাথে দেখা হবার সম্ভাবনা রয়েছে। আজ কোনো আত্মীয়র বাড়ীতে বেড়াতে যেতে পারেন। খুচরা ব্যবসায়ীরা ভালো লাভ আশা করতে পারেন। বৈদেশিক ব্যবসায় ভালো লাভ হবার সম্ভাবনা রয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G