শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক খালেদার

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ১২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaদলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বৈঠকে বসবেন বলে জানিয়েছেন চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের অনুমতি না পেলে দলের করণীয় বিকল্প কর্মসূচি ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে বৈঠকে।

বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।

এর আগে গতকাল রবিবার বিকেলে আওয়ামী লীগের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুইবছর পূর্তি উপলক্ষে দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে আওয়ামী লীগ। দিবসের কর্মসূচি সফল করতেই এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G