কারাগারে মির্জা আব্বাস

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Mirzaরাজধানীর মতিঝিল ও পল্টন থানার পৃথক দু’টি নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত এ আদেশ দেন।

বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিল ও পল্টন থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মির্জা আব্বাস। তার এই আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G