স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণ ১২ তারিখ

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ৭:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২০ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি

Nilphamari_sনীলফামারীর সৈয়দপুর পৌরসভায় ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি স্থগিত হওয়া কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঐ চারটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় নির্বাচনে মেয়র ও তিনটি সাধারণ কাউন্সিলর ও একটি সংরক্ষিত নারী কাউন্সিলারের ফলাফল স্থগিত রয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর পৌরসভার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এই পৌরসভায় ২৮টি ভোট কেন্দ্রের ফলে বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার ভজে ২৫ হাজার ৮২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকনের ভোট সংখ্যা ১৯ হাজার ৯৫৯ ভোট।

সৈয়দপুর পৌরসভার নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের ভোটের ব্যবধান ৫ হাজার ৮৬৪। স্থগিত চারটি ভোট কেন্দ্রে ভোটার রয়েছে ১০ হাজার ৪১৮টি।

এর মধ্যে মুসলিম উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৪৫৩, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ১০৫, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ হাজার ৫৪৬ ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ৩ হাজার ৩১৪। স্থগিত ওই চারটি ভোট কেন্দ্রের ১২ জানুয়ারী ভোট গ্রহনের পর মেয়রসহ তিনজন সাধারন কাউন্সিলর ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলার চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হবে। এ জন্য চারটি কেন্দ্রের ভোট গ্রহনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানা গেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G