আজ কেমন যাবেঃ ৯ জানুয়ারি

প্রকাশঃ জানুয়ারি ৯, ২০১৬ সময়ঃ ৮:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashi

আজ শনিবার, ৯ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): অতীতস্মৃতি কিছুটা বিষিয়ে তুলবে দিনের শুরুতেই। সাময়িকভাবে কষ্ট পেলেও এটাই আপনার জন্য মঙ্গলকর, অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবেন নির্ভুলভাবে। ভবিষ্যতের রচিত ইতিহাস আর তিক্ত হওয়ার আশঙ্কা থাকবে না। ব্যবসায় আজ অর্থ আসবে সুড়সুড় করে, কিন্তু যাবে ধীর গতিতে। বলা যায় অর্থভাগ্য শুভ। শিক্ষানবীসদের জন্য দ্রুত সুখবর আসছে।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): আজ নতুন ও পুরাতন বন্ধুদের মাঝে একটা রোমান্স খেলা করে যাবে। সৃষ্টি হবে নতুন ধারার একটি সম্পর্ক, হতে পারে খুব বিশ্বাসের এবং আস্থার। আজ আপনার হাতে করা কাজ বেশ প্রশংসা পাবে। কর্মক্ষেত্রে সচেতনতা আবশ্যক। দূরযাত্রা শুভ।

মিথুন (২২ মে – ২১ জুন): আজ একটা জরুরি প্রজেক্টের কাজ আপনার প্রত্যক্ষ হস্তক্ষেপ আশা করছে। আপনার পুরনো অভিজ্ঞতা বলে তার সমাধান জুটে যাবে সহজেই। সহকর্মীর কারো সহযোগিতার বাড়ানো হাতটি পাবেন। জমি সংক্রান্ত ঝামেলার অবসান হবে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। দূরযাত্রায় কিছুটা বিপত্তির আশঙ্কা রয়েছে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): আপনার ব্যবহারিক জ্ঞানের কারণে আজ বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। প্রশংসিত হবেন জনে জনে। প্রিয় মানুষের কাছে পাবেন বিশেষ প্রশংসা। অর্থলোভী কারো সংস্পর্শে আজ শরীর বিষিয়ে উঠবে দারুনভাবে। তবে মনের মধ্যে প্রেমের উদয় সব জালা মিটিয়ে দেবে নিমিষেই। বিনোদনের ব্যবস্থা হবে সন্ধ্যা নাগাদ। অর্থভাগ্য আজ কাতর নয়নে চেয়ে থাকবে আপনার পানে।

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): ব্যক্তিগত বিষয়ে কারো কাছে আজ জবাবদিহিতা করতে হবে। কোনো ধরণের সাড়া শব্দ ছাড়াই বাড়িতে ঢুকবে অনাকাঙ্ক্ষিত কেউ অথবা গুরুত্বপূর্ণ কেউ। আজ বিনিয়োগের মোক্ষম দিন বটে। অংশীদারি ব্যবসায় আজ নতুন দিগন্তের সূচনা ঘটবে। প্রিয় মানুষের হাসি ধরে রাখতে বড় কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): গ্রুপ ভিত্তিক যৌথ কাজে আজ সফলতা আসবে। সম্মান আর অর্থে মন ভরবে সবার। সুফীবাদি কারো পাল্লায় পড়ে দিনের শেষভাগ যাবে কিন্তু কিছুই মাথার মধ্যে ঢুকবে না, যাবে মাথার ওপর দিয়ে। পুরনো পরিচিতের কারো সঙ্গে দেখা হয়ে মনে কিছুটা প্রশান্তি আসবে। কিন্তু তার তোলা কিছু কথায় মেজাজ বিগড়ে যাওয়ার আশঙ্কা। আজ গ্রহ বলছে বেকার জাতক-জাতিকাদের আরও বেশি সচেষ্ট হতে।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): অর্থনৈতিক বিষয়ে আরও বেশি মনোযোগী হতে হবে। আজ কিছু বিলের প্রাপ্তি শান্তি এনে দেবে। মনের মধ্যে নতুন কাজের পরিক্ল্পনা ঘুরঘুর করবে। প্রিয় মানুষের কাছে ঝাড়ি খেয়ে কিছু সময়ের জন্য নিষ্প্রভ থাকলেও তারই কারণে আবার মন ভালো হবে। আজ বুদ্ধির খেলায় দক্ষতা দেখানোর সুযোগ আসবে। তাই সাবধানী ভুমিকা পালন আবশ্যক।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): আপন হাতে গড়া কাজ অন্যের হাতে তুলে নিশ্চয় শান্তি উপভোগ করবেন না। তাই প্রত্যক্ষ ভূমিকা থেকে সরে গিয়ে নয়, কঠোর দৃষ্টিতে সবকিছু সামলাতে হবে আপনাকেই। আজ ব্যবসার কাজে কারো সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। তাই আগে থেকে সব বিষয়ে ভালো করে জেনে নেয়া জরুরি। বেকারদের কারো পাহাড়ে ভ্রমণের সুযোগ আসতে পারে।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): আত্মীয় বা পুরনো বন্ধুর কেউ তবে অবশ্যই বয়সে বড় ব্যক্তির সান্নিধ্য দিনটাকে আনন্দে মজিয়ে রাখবে। তার দেয়া অভিজ্ঞতার অংশবিশেষ আজ কাজে লাগবে। আজ অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটার আভাস পাবেন। হতাশা নয় বরং ভাবুন আশীর্বাদ, কারণ আগে থেকেই সতর্ক হওয়ার জন্য পূর্বাভাস যথেষ্ট নয় কি? অর্থভাগ্য আজ একই স্থানে দাঁড়িয়ে থাকবে।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): দিনের বেশিরভাগ সময় যাবে ফোনে বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপনে। বড় কোনো কাজের দায়িত্ব নিলে ঝামেলা তো একটু পোহাতেই হয়। আজ অর্থকড়ি লেনাদেনা হবে আপনারই হাতের ওপর দিয়ে। তবে তা নিজের নয়, অপরের। প্রেমের ক্ষেত্রে আজ মৃদু কটাক্ষ জুটে যেতে পারে ভাগ্যে। অকারণেই মনোদ্বন্দ্ব বাধতে পারে সঙ্গীর সঙ্গে।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ বিগতদিনের ক্ষতি পুষিয়ে নেয়ার মোক্ষম সুযোগ আসবে। তাই পকেট পুরে নয়, ক্ষুতপূরণ নিন বস্তাপুরে। নিজের কাজে আজ নিজেই সন্তুষ্ট হবেন। প্রশংসায় হবেন সিক্ত। অর্থভাগ্য আজ আপনার সঙ্গে লুকোচুরি খেলে যাবে। শুধু সজাগ থেকে তা ধরার অপেক্ষা। বেকারদের কারো আজ চাকরির সন্ধান মিলবে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): ক্যারিয়ারে ঘটবে মস্তবড় পরিবর্তন। আপনার এতোদিনের লালিত আশা পরিপূর্ণতার মুখ দেখতে শুরু করবে। পরিবারের সদস্যদের কারো সঙ্গে মতবিরোধ বাধবে কিন্তু অপর এক জনের সঙ্গে ঘটে যাবে দারুন একাত্মতা। দূরযাত্রা আজ নিশ্চিত শান্তি দেবে, তবে রাস্তার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বের হওয়া মঙ্গলকর। দিনের শেষভাগে মনের আনাচে কানাচে আছড়ে পড়বে সুললিত সুরের মুর্ছনা।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G