চিকিৎসকের ঘুষিতে রোগীর মৃত্যু!

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ১১:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

docরাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসকের ঘুষিতে এক রোগীর মৃত্যু হয়েছে।

গত বছরের ২৯ ডিসেম্বর রাজধানী মস্কো থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে বেলগরদ শহরে এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া চিকিৎসকের ঘুষিতে রোগীর এই মৃত্যুর ভিডিওচিত্র সম্প্রতি ইউটিউবে প্রকাশ হওয়ার পর এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভিডিওচিত্রে দেখা যায়, ইয়েভজেনি বাখতিন (৫৬) নামের ঐ রোগীকে চিকিৎসক জেলেনদিনভ ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এক রুশ কর্মকর্তা জানিয়েছেন, তদন্তকারীদের ধারণা এটি ‘অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড’। তবে ঐ রোগীর মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G