মরণোত্তর সম্মাননা পাবেন সালমান শাহ

প্রকাশঃ জানুয়ারি ১০, ২০১৬ সময়ঃ ১:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Salmanঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ মরণোত্তর সম্মাননা পেতে যাচ্ছেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন-এজাহিকাফ এই সম্মাননা প্রদান করবে।

আগামী ১৬ জানুয়ারি বিকাল ৩টা ৩০মিনিটে এফডিসিতে আয়োজিত ‘এজাহিকাফ পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০১৬’ অনুষ্ঠানে সালমানকে এই সম্মান প্রদান করা হবে।

সালমানের মা নীলা চৌধুরী ও সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি কন্ঠশিল্পী এস এম শফি এই সম্মাননা গ্রহণ করবেন।

চিত্রনায়ক মান্নাকেও এই অনুষ্ঠানে সম্মানিত করা হবে। মান্নার পক্ষে তার স্ত্রী শেলী মান্না সম্মাননা গ্রহণ করবেন।

লাল সবুজের দল (ব্যান্ড) এজাহিকাফের এই আয়োজন পরিচালনা করছে। এই অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চ নাটক, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G