আজ কেমন যাবেঃ ১৩ জানুয়ারি
প্রতিক্ষণ ডেস্ক
আজ বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬। কেমন যাবে আজকের দিনটি আপনার? জেনে নিন আজকের দিনের রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): আজকের দিনে নিজেকেই নিজে শাসন করবেন। গত রাতের দেখা স্বপ্ন দিনের বেলা হুবহু মিলে যেতে বসেছে। কাছের মানুষ আরও কাছে আসবে। ব্যবসা নিয়ে অস্থিরতা বাড়তে পারে। আর্থিক লেনদেন ঝুঁকিপূর্ণ হলেও পণ্য লেনদেন শুভ। বাড়িতে অতিথি আগমন ঘটতে পারে। বিশেষ কোনো ফুল মন কাড়বে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে): প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়ানোর সুযোগ মিলে যাবে। নতুন আবিষ্কারে মন বসতে পারে। দুনিয়ার কোনো কিছু আজ কানে তোলা আপনার পক্ষে সম্ভব নয়। খাবারের প্রতি কিছুটা অরুচি অনুভব করবেন। ভালোবাসার নীল প্রজাপতির ওড়াউড়ি বেড়ে যেতে পারে। কোনো একজনকে খুব বেশি পাত্তা দেন না, তবু আজ তাকে নিয়েই বেশি ভাববেন।
মিথুন (২২ মে – ২১ জুন): কারো কারো আজ বেকার জীবনের অবসান ঘটিয়ে দিনের শুরু হতে পারে। লাফ দিয়ে খাদ পার হওয়ার প্রবণতা আপনাকে অস্থির করতে পারে। গানের সুরে মন উতালা হওয়াও আজকের দিনে অসম্ভব কিছু না। ভালো যদি বাসো তবে উপহার নিয়ে ভেবো না, নিজের মনকে সপে দিও- এমনই আদেশে আদিষ্ট হতে পারেন। কারো জন্য দিনটি হবে হারানো অর্থ ফিরে পাওয়ার দিন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই): আজ কোনো পরিকল্পনা নেই, তবু যোগ দিতে হতে পারে গুরুত্বপূর্ণ কাজে। ঘুমিয়ে স্বপ্ন দেখাটা আপনার অভ্যাসের বাইরে, জেগে দেখবেন অনেক কিছু। প্রিয় মানুষের সামনে নিজেকে নিরপরাধ সাজাতে অনুচিতকে উচিত বলে সাব্যস্ত করতে চাইতে পারেন। সাবধান, সমাধানে আবার গোল বাঁধিয়ে বসবেন না।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): না সিংহ, যা ভেবেছিলেন তেমনটি হচ্ছে না। আয় রোজগার আজকের দিনে ভালো। জমি সংক্রান্ত মামলা মিটে যেতে বসেছে। কাছের মানুষের কাছে খুবই সমাদর পাবেন। বন্ধুদের কারো কাছ থেকে এতো বেশি আদিক্ষেতা পাবেন যা রীতিমতো বিস্মিত করবে। সহকর্মীদের কেউ খুব ভক্ত হয়ে যেতে পারে। এক কথায় আজকের দিনে আপনিই নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করবেন।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): কেউ একজন আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মনে রাখবেন, সব কিছু বুঝেও অনেক সময় না বোঝার ভান ধরতে হয়। লেনাদেনায় আজ বাকি ফেলা একদমই নিষেধ। যা শুনতে চাচ্ছেন না কাছের মানুষগুলো তাই বার বার শোনাচ্ছে। নিজেকে দ্বিধা বিভক্ত করে গড়ে ফেলছেন কিনা তাও বুঝতে পারছেন না। নিজের কাজ নিয়ে সন্তুষ্টি ঘটবে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): কর্মফাঁকি দেয়াটা আপনার কখনো পছন্দ না। ঠিক তেমনি আপনার সামনে কেউ ফাঁকি দিলেও সহ্য করতে পারেন না। আজকের দিনে কিছু আধ্যাত্মিক বাণী আওড়াবেন যা কখনো ভাবেননি পর্যন্ত। আজ তাই সত্য হয়ে ধরা দিতে পারে যা মিথ্যা হয়ে মুর্ত ছিল। প্রিয় গানের কলি খুঁজতে গিয়ে রীতিমতো মাথা ধরে যাবে। অর্থভাগ্য তুঙ্গে। দূরযাত্রা সন্তোষজনক।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): অনাকাঙ্ক্ষিত কোনো লোকের সঙ্গে দেখা হওয়া মানে কিন্তু যাত্রা অশুভ নয়। বরং কেউ একজন এমন কোনো তথ্য দেবে যা দিয়ে দিনটি হয়ে উঠতে পারে রঙিন। ভালোবাসার রঙিন খামে চিঠি আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। নিজের কাজের প্রশংসা শুনবেন বসের মুখে। পারিবারিক সম্পর্কের উন্নতি ঘটবে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): ফাল্গুনের ধারায় ঝরে পড়বে ভালোবাসার পরম আনন্দ। অর্থ বাণিজ্য আপনার জন্য শুভ। স্মৃতির পাতা কিছুটা অস্পষ্ট মনে হতে পারে। বেকারদের কারো জন্য দিনটি দারুণ সুখকর। বিদেশ ভ্রমণের সুযোগ আসবে কারো কারো। শিক্ষার্থীদের কারো জন্য জটিলতা পূর্ণ দিন হতে পারে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): দলীয় অংশগ্রহণে কাজের প্রশংসা বাড়বে। আপনার পরিকল্পনা মাফিক কাজ না এগোলে মাথা গরম করার কিছু নেই। দিনের শেষ ভাগে অলৌকিক ভাবে সব হিসেব মিলে যাবে। পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। সাজগোজের পরিবর্তন কারো কাছে প্রশ্নের সম্মুখিন করে দিতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): বিস্ময় দিয়ে দিন শুরু হলেও এটা আপনার প্রাপ্য কুম্ভ। শুরুটা মন্দ হলেও শেষটা ভালো জেনে কাজে নেমে পড়ুন। কারো কারো আজ বিয়ের দিন ধার্য হতে পারে। অনেক কিছুই বলার ছিল, কিছুই বলা হয়ে উঠবে না। ঝগড়া বাধতে পারে আশেপাশের কারো সঙ্গে, তবে তা খুনসুটির চেয়ে বেশি কিছু না।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): অপরকে দেখাতে কিছু করার অভ্যাস আপনার কোনোদিনই নেই। আজ নিজের কাজের বিবরণ দিতে গিয়ে একটু অস্বস্তিতেই পড়তে হবে। খুব কাছের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। ভাবেন নি কিন্তু করে ফেলতে পারেন এমন কোনো কাজ যা যে কাউকে বিষ্মিত করবে। বন্ধুর সঙ্গে হৃদ্যতা বাড়বে।
প্রতিক্ষণ/এডি/এফটি
























