১টি কলায় ৫টি সমাধান!

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ryrtyrtyকলা যদি খুব বেশি পেকে যায় তাহলে সেটি আর খাওয়া যায় না। বেশি পাকার কারণে কলা নরম হয়ে যায় আর তখন এটি ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। তবে এই পাকা কলাই আপনাকে দিতে পারে সুন্দর ত্বক। তাই আজ থেকে আর পাকা কলা ফেলে দিতে হবে না। চলুন তাহলে জেনে নিই কীভাবে এই পাকা কলা আপনার ত্বকের যত্ন নিতে পারেঃ

১। ব্রণ দূর: ১টি পাকা কলা, ১/২ চা চামচ বেকিং সোডা এবং ১/২ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে নিন। যদি খুব বেশি ঘন হয়ে যায় তবে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। হালকা সাবান দিয়ে মুখটি ধুয়ে নিন। তারপর প্যাকটি ব্যবহার করুন। ১০-১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ব্রণ প্রতিরোধ করে ব্রণের হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

২। চোখের নিচের কালো দাগ: প্রতিদিন চোখের নিচে পাকা কলা লাগান। ৫ মিনিট রেখে দিন। এটি চোখের নিচের কালো দাগ দূর করে দিতে সাহায্য করবে। পাকা কলাতে ক্যালসিয়াম থাকে যা চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করবে।  

৩। পা ফাটা রোধ: ২টি পাকা কলা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এটি পায়ের ফাটা স্থানে লাগিয়ে রাখুন। এখন পা ফয়েল প্যাকেট বা প্লাষ্টিকের প্যাকেট দিয়ে পেঁচিয়ে রাখুন। ভাল ফল পেতে এটি রাতে ব্যবহার করুন। সারা রাত এভাবে পা রাখুন। এই প্যাকটি পা ফাটা দূর করতে সাহায্য করে।

৪। বলিরেখা দূর: পাকা কলা এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি মুখে ম্যাসাজ করে লাগান। এভাবে এটি ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দিনে দুইবার এটি ত্বকে লাগান। এটি আপনার ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে।

৫। ত্বক ময়েশ্চারাইজড: আপনার ত্বক যদি অনেক বেশি শুষ্ক হয়ে থাকে তাহলে পাকা কলা আপনার ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করবে। একটি পাকা কলা ম্যাশ করে নিন। তারপর এটি ত্বকে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক ময়েশ্চারাইজ করে ত্বক নরম করে দিবে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G