জেএমবির পাঁচ সদস্যকে ১০ বছর কারাদণ্ড

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ১২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৫ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

jmbbরাঙামাটিতে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার রাঙামাটি জেলা যুগ্ম ও দায়রা জজ আজিজুল হকের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় তাদের এ কারাদন্ড দেয়া হয়েছে বলে জানা যায়।

কারাদণ্ড পাওয়া জেএমবির সদস্যরা হলেন—রাঙামাটির বরকল উপজেলার ওবায়দুর রহমান খায়ের, দিনাজপুরের আরিফুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আইয়ুব আলী, নীলফামারীর জলঢাকা উপজেলার মো. আবদুল হাফিজ খলিল ও কক্সবাজারের মো. জাবেদ ইকবাল।

এ ছাড়া বরকলের মো. রুহুল আমীনকে খালাস দিয়েছেন আদালত।

দীর্ঘ শুনানি শেষে রাঙামাটি যুগ্ম ও দায়রা জজ মো. আজিজুল হক রায় ঘোষণা করেন। সাজায় আসামিদের আটকাবস্থার সময় বিবেচনা করা হবে।

আদালত পরিদর্শক মমিনুল ইসলাম জানান, বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট রাঙামাটিতে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় এ ছয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G