ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে ধর্ষণের মামলা

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৬ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

retretশ্লীলতাহানির অভিযোগ এনে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্করসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে এক নারী বাদী হয়ে ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে যাত্রাবাড়ী থানার ওসি (পরিদর্শক) অবনী শঙ্কর, উপ-পরিদর্শক (এসআই) জসিম, এসআই জামান, কনস্টেবল দেবাশীষ ও মুগদা থানার এসআই আবদুল কাদেরকে।

গত ৩ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানার উত্তর কুতুবখালির একটি বাসায় যাত্রাবাড়ি থানার ওসি অবনী শঙ্কর ঐ নারীকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তার সঙ্গে আরও ৪ পুলিশ সদস্য জড়িত ছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়।

বাদীর আইনজীবী শহীদুল হক বলেন, ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম বাদীর আংশিক জবানবন্দি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার বাকি জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয়ে আদেশ দেবেন আদালত।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G