ইরানের বইয়ে থাকছে না মদ

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৬ সময়ঃ ১১:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

afghaniranইরানে প্রকাশিত নতুন কোনও বইয়ে মদ শব্দটি ব্যবহার করা যাবে না বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

এছাড়া আরো কিছু শব্দ ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির সংস্কৃতি ও প্রকাশনা মন্ত্রণালয়।

এছাড়া কিছু বিদেশি জন্তুর নাম এবং কয়েকজন প্রেসিডেন্টের নাম উল্লেখ করতে নিষেধ করা হয়েছে। তবে কোন কোন প্রেসিডেন্টের নাম বইয়ে উল্লেখ করা যাবে না, তা এখনো বলা হয়নি। শিগগিরই এ বিষয়ে জানানো হবে বলা হয়েছে।

দেশটির সংস্কৃতিকে কলুষমুক্ত রাখতে বইয়ে মদ শব্দের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বইয়ে মদ শব্দ থাকলে তা মস্তিষ্কেও গেঁথে যায় বলে মনে করছেন ইরান সরকার।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, বই ছাপানোর অনুমতি দেয়ার আগে প্রতিটি বই পাতা ধরে পড়া হবে। এর মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা ছাপার অনুমতি দেয়া হবে না।

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G