কায়রোতে বোমা বিস্ফোরণে নিহত ৯

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কায়রোমিসরের রাজধানী কায়রোতে বোমা বিস্ফোরণে ছয় পুলিশ সদস্যসহ নয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন বলে জানা যায়।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে আল-হারাম জেলার গিজা এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সদস্যদের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, গিজা এলাকার একটি অ্যাপার্টমেন্টে পুলিশের অভিযানে বোমা নিষ্ক্রিয় করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গিজা এলাকার একটি অ্যাপার্টমেন্টে মুসলিম ব্রাদারহুডের সদস্যরা ভারী বোমা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে, এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বোমা জব্দ করে পুলিশ। সেখানে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা একটি বোমা নিষ্ক্রিয় করার চেষ্টার সময়ই এটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ছয় পুলিশ সদস্যসহ নয়জন নিহত হন।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G