বনানী কবরস্থানের পথে কোকোর মরদেহ

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৫:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

koko bonaniবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বনানী কবরস্থানের পথে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মরহুমের দ্বিতীয় জানাজা অনুুষ্ঠিত হয়। বিকেল ৪ টা ১০ মিনিটে মরদেহ বায়তুল মোকাররমে কোকোর মরদেহ পৌছায়।

এর আগে গুলশান কার্যালয় থেকে মঙ্গলবার ২টা ৫০ মিনিটের দিকে কোকোর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা হয়। এর আগে আরাফাত রহমান কোকোর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসে পৌঁছায়।

মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে কোকোর মরদেহ বহনকারী আলিফ মেডিকেল সার্ভিসের ঢাকা মেট্রো (গ) ১১-১২-১৪ নম্বরের অ্যাম্বুলেন্সটি গুলশান কার্যালয়ে এসে পৌঁছায়।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টা ৩৭ মিনিটে কোকোর মরদেহ বহনকারী মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণের জন্য বেলা ১১টায় বিমানবন্দরে যান বিএনপির কয়েকজন নেতা।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান (এমএইচএমএইচ-১০২ নং ফ্লাইট) কোকোর মরদেহ নিয়ে যাত্রা করে। বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G