খালেদার বাড়ির ফটকে সমন নোটিশ

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৬ সময়ঃ ৯:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fdryrtyবিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় আদালতের জারি করা সমনের নোটিশ তার বাড়ির গেটের পাশে দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আদালতের কর্মকর্তারা খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজার গেটের পাশে দেয়ালে এ নোটিশ টাঙিয়ে দেন।

আদালতের পাঠানো এ সমন নোটিশ খালেদা জিয়ার গুলশানের বাসভবনের বাসিন্দাদের কেউ গ্রহণ করেননি। পরে আদালতের কর্মকর্তা নোটিশটি বাড়ির সামনের দেয়ালে সেঁটে দেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মো. মাসুদ খান বলেন, ‘সোমবার একটি মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঐ সমন দিতে আদালতের জারিকারক (বার্তাবাহক) মো. জাবিদ হোসেন বাচ্চু দুপুর ১২টার দিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসায় যান। সমন গ্রহণ করানোর জন্য তিনি বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চেষ্টা করেন। কিন্তু কেউ গ্রহণ করেননি। পরে তিনি সমনটি খালেদা জিয়ার বাসভবনের ফটকের পাশে দেয়ালে সেঁটে দিয়ে চলে আসেন।’

সম্প্রতি মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয় ঢাকার সিএমএম আদালতে। এ মামলায় আগামী ৩ মার্চ সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালত।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G